লোহাগড়ায় রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শপাড়ায় রমাদান ও সিয়াম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি বাকি বিল্লাহ মাহমুদী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুফতি মিরাজুল হক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জাহান আলী,মুফতি হোসাইন আহমদ,মাওলানা সাফায়েত হোসাইন। লক্ষীপাশা আদর্শপাড়ার রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা এ ইফতার মাহফিলের আয়োজন করে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































